স্ট্যাটাসের জেরে কাস্টমস কমিশনার বরখাস্ত

বৈষম্যবিরোধী স্ট্যাটাস দেওয়ায় বিসিএস ২১ ব্যাচের কাস্টমস কর্মকর্তা একেএম মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার এ আদেশ জারি হয়। এতে কাস্টমস ক্যাডারে অসন্তোষ দেখা দিয়েছে।

গত ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে মাহবুবুর রহমানের বিরুদ্ধে সরকারি চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আইআরডিকে চিঠি দেওয়া হয়।

WhatsApp Image 2025 02 04 at 10.37.59 PM

৫ আগস্টের পর মাহবুবুর রহমানের ফেসবুক পোস্টের স্ক্রিনশট চিঠির সঙ্গে যুক্ত করা হয়। চিঠিতে বলা হয়, তার পোস্টগুলো সিনিয়র-জুনিয়র সহকর্মীদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং আন্তঃক্যাডার সমন্বয়হীনতা সৃষ্টি করতে পারে। এসব বক্তব্য সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকা লঙ্ঘন করেছে।

আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে অন্য ক্যাডারের সঙ্গে সংহতি জানিয়ে গত বছরের ৯ আগস্ট থেকে কোটাবিরোধী পোস্ট দেন মাহবুবুর রহমান। ৯ আগস্ট ফেসবুক পোস্টে মাহবুবুর রহমান লেখেন, ‘ক্যাডার যার, মন্ত্রণালয় তার, দক্ষ ও কার্যকরী প্রশাসন এর জন্য কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাইসহ কয়েক দিন সংশ্লিষ্ট কিছু বিষয় তুলে ধরেন।

মাহবুবুর রহমানের বরখাস্তের ঘটনায় কাস্টমস ক্যাডারে অসন্তোষ দেখা দিয়েছে। একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তার পোস্টগুলো আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের স্লোগানমাত্র এবং এতে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি।

This will close in 5 seconds