ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলামকে ২০৭ কোটি টাকা আত্মসাৎ এর মামলায় দুদক গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানী ঢাকার বংশাল এলাকা হতে ৩.৩০ মিনিটে দুদক কতৃক গ্রেফতার করা হয়।
দুদক সূত্রে জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলামকে বিজ্ঞ সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে সোপদ্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,মো: নজরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর চেয়ারম্যান থাকাকালে কতিপয় ব্যক্তির সাথে যোগসাজশে বিশ্বাসভংগ করে এবং ক্ষমতার অপব্যবহার করে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর নামে ৩৬, তোপখানা রোডস্থ ৩৩.৫৬ শতাংশ জমি ও বিল্ডিং ২০৭, ৬০,৩৬,০০০/-টাকা ক্রয়/বিক্রয় করে বিক্রিত টাকা হতে ৪৫,০০,০০,০০০/- টাকা হস্তান্তর করেন।
নজরুল ইসলামের আয়ের অবৈধ উৎস, অবস্থান গোপন করার কারণে এছাড়া বিভিন্ন ব্যাংকে টাকা স্থানান্তর করার ফলে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, দন্ডবিধির ৪০৯/ ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলায় দায়ের করা হয়। নজরুল ইসলাম ৪৫.০০ কোটি টাকার মধ্যে তার বিক্রেতাদের সহিত যোগসাজশে তিনি নিজে ও তার স্ত্রী মিসেস তাসলিমা ইসলাম এ যাবৎ প্রাপ্ত প্রাপ্ত তথ্য মতে (১০,০০,০০,০০০ + ৯,৫০,০০,০০০) = ১৯,৫০,০০,০০০/-টাকা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে আত্মসাত করেছেন।
আসামী জামিনে মুক্ত হলে আলামত ধ্বংসসহ তদন্তকাজ নানাভাবে বাধাগ্রস্ত করতে পারেন। বিধায়, তাকে আরও জিজ্ঞাসাবাদের পূর্ব পর্যন্তজেলহাজতে আটক রাখার নিমিত্ত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, এমতাবস্থায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১ নং এজাহার নামীয় আসামী জনাব মো: নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ কে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের পূর্ব পর্যন্ত আটক রাখার নিমিত্ত প্রয়োজনীয় আদেশ দানের জন্য আবেদন করছি।
