ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী

ঢাকা-১৩ আসনের নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ জয়ী হয়েছেন। তিনি মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১-দলীয় জোটের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে মামুনুল হকের চেয়ে ২ হাজার ৩২০ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন ববি হাজ্জাজ।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মামুনুল হক তাঁর আসনে বাতিল হওয়া ২ হাজার ৩০০ ভোট নিজের বলে দাবি করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। এ সময় রিটার্নিং অফিসার তাঁকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিতে বলেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন। নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। হিজড়া ভোটার ৮ জন।

এই আসনে প্রার্থীরা হলেন, ববি হাজ্জাজ (বিএনপি),মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস), মিজানুর রহমান (গণঅধিকার পরিষদ), সোহেল রানা (স্বতন্ত্র), মোঃ শাহাবুদ্দিন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), খালেকুজ্জামান (সমাজতান্ত্রিক দল-বাসদ), শাহরিয়ার ইফতেখার (বাংলাদেশ মুসলিম লীগ), ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), শেখ মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র)।