এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ১৩৫ টাকা বৃদ্ধি পেয়ে নতুন মূল্য হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। বুধবার (৯ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
** তিন মাসে স্বর্ণের দাম বেড়েছে ১৪ বার, কমেছে ৩ বার
** আবার বাড়লো স্বর্ণের দাম, ভরি দেড় লাখ ছুঁইছুঁই
** দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড
** স্মারক স্বর্ণমুদ্রার দাম বেড়ে দেড় লাখ টাকা
