বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে কোম্পানিটিকে জরিমানার নোটিস পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় উত্থাপিত অডিট আপত্তিসমূহের বিপরীতে কর্তৃপক্ষের শুনানির মাধ্যমে ১৪ লাখ টাকা জরিমানা করা হয় তাকাফুল ইন্স্যুরেন্সকে। কোম্পানিটি জরিমানা মওকুফের জন্য কর্তৃপক্ষের নিকট রিভিউ আবেদন করে।
কর্তৃপক্ষ রিভিউ পর্যালোচনা করে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বিরুদ্ধে পূর্বের ১৪ লাখ টাকা জরিমানা ৪ লাখ টাকা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
