টুকুর সম্পদ ৪.৬৪ কোটি, স্ত্রীর ২৪.৯৫ কোটি টাকা

হলফনামা

বিএনপির স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর তুলনায় তাঁর স্ত্রী, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ সোয়া পাঁচ গুণ বেশি সম্পদের মালিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় রুমানা মাহমুদ এ তথ্য উল্লেখ করেছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলর মনোনীত প্রার্থী। তাঁর হলফনামা অনুযায়ী, মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৪ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৭০৩ টাকা। হলফনামায় টুকুর অস্থাবর সম্পদের হিসাবে উল্লেখ রয়েছে—নগদ টাকা ২ কোটি ১৩ লাখ ৫ হাজার ৬২৭ টাকা, বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে শেয়ার ৩২ লাখ ৫৪ হাজার টাকা, মোটরযান ১০ লাখ টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী ৩ লাখ ৯৯ হাজার টাকা, আসবাবপত্র ৫ লাখ ২৫ হাজার টাকা এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ ২ কোটি টাকা।

স্ত্রী রুমানা মাহমুদের নগদ অর্থ ৩ কোটি ৭৬ লাখ ৫২ হাজার ৪৫২ টাকা, বন্ড ঋণপত্র স্টক এক্সচেইঞ্জে শেয়ার ১৬ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮০০, ফিক্সড ডিপোজিট ৩ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৪৫১ টাকা, মোটরযান ৬৫ লাখ, স্বর্ণালংকার ১ লাখ ৫০ হাজার, আসবাবপত্র ৯৫ হাজার, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ২ কোটি ৫০ লাখ টাকায়। ‍টুকুর স্থাবর সম্পদের পরিমাণ ২ লাখ ২৫ হাজার ৩০৭ টাকা। তার স্ত্রীর স্থাবর সম্পদের মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

ইকবাল হাসান মাহমুদ টুকুর বার্ষিক আয় মোট ৮ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। এর মধ্যে কৃষিখাতে আয় ৩ লাখ এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে বার্ষিক আয় ৫ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। টুকু ঋণমুক্ত থাকলেও স্ত্রী রুমানা স্বামীর কাছেই ২ কোটি টাকা ঋণী।

This will close in 5 seconds