ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের টাকা বহনের বিষয়ে ঢাকার কাস্টমস কর্তৃপক্ষ অনাপত্তি দিয়েছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি বলেন, বিষয়টি বিমানবন্দর কাস্টমসকে জানানো হলে তারা এতে অনাপত্তি জানায়। পাশাপাশি অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ তাঁকে আটক করা হয়েছে। তিনি বলছেন, এটা তাঁর ব্যবসার টাকা।’ আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তাঁর ব্যবসার টাকা।
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তিঅর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম। বেলাল উদ্দিন বর্তমানে বিমানবন্দরের ভেতরে যৌথ বাহিনীর হেফাজতে রয়েছেন। এদিকে টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় জামায়াত নেতা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হয়েছেন। বিকেল ৩টার পর সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি সাজানো নাটক। সংবাদ সম্মেলনের শেষে তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ তাদের জানিয়েছেন, জামায়াত নেতাকে টাকা বহনের জন্য এনওসি দেওয়া হয়েছিল। এছাড়া অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনের কোনো সীমাবদ্ধতা নেই বলেও তিনি জানিয়েছেন।
