জাবেদের ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-এর বিদেশে থাকা ২৯৭টি বাড়ি এবং ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা তার এক কোটি ডলারও অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সংস্থার উপপরিচালক মশিউর রহমান এসব সম্পদ জব্দ করার জন্য আদালতে আবেদন করেছিল। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ আদালতের এ আদেশের তথ্য দেন। তানজীর আহমেদ জানান, এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন নিয়ে একই আদালত জাবেদসহ ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেয়।

দুদক সূত্রে জানা গেছে, বিদেশে থাকা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-এর ২৯৭টি বাড়ির মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনামে ৪টি এবং ভারতে ৯টি ও ফিলিপাইনে ২টি বাড়ি রয়েছে। এছাড়া তার ৩০টি অ্যাপার্টমেন্ট আছে।

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগমুহূর্তে জাবেদ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমান। তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ এনে একাধিক মামলা করেছে দুদক ও সিআইডি।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। এরপর তাকে আর পরবর্তী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি।

** সাবেক ভূমিমন্ত্রীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
** এক হিসাবেই ৬৫১ কোটি পাচার করেছেন জাবেদ
** জাবেদের চেক দিয়ে ১.৭৫ কোটি টাকা উত্তোলন, আটক
** জাবেদের অবৈধ সম্পদের ২৩ বস্তা রেকর্ডপত্র জব্দ
** কাদির মোল্লার থেকে ৫২ কোটি ঘুস নেন জাবেদ
** ১২০০ কোটি পাচার: স্ত্রীসহ জাবেদের বিরুদ্ধে মামলা
** ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
** যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদ বিক্রি হচ্ছে
** ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ
** সাইফুজ্জামানের বিশ্বে ৭৫০০ কোটি টাকার সম্পদ
** সাইফুজ্জামান চৌধুরীর জন্য কর্ণফুলী টানেল!
** সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
** যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রীর
** বাংলাদেশি রাজনীতিকের বৈশ্বিক সম্পত্তির সাম্রাজ্য

This will close in 5 seconds