গুণগত আবাসনে বিনিয়োগে শেল্​টেক্

দেশের আবাসন খাতে বিনিয়োগের প্রবণতায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এখন আর শুধু নান্দনিকতা নয়, বিনিয়োগকারীরা বেশি গুরুত্ব দিচ্ছেন লোকেশন, নির্মাণের গুণগত মান এবং দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধির সম্ভাবনাকে। এ ধারায় প্রায় চার দশক ধরে আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে শেল্​টেক্ (প্রা.) লিমিটেড। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও ক্যান্টনমেন্টসহ অভিজাত এলাকাগুলোতে প্রতিষ্ঠানটির ‘স্যাফায়ার সিরিজ’ আধুনিক নাগরিক সুবিধায় নতুন মানদণ্ড স্থাপন করেছে।

পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকা, ভবিষ্যতের স্মার্ট সিটি জলসিঁড়ি এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও বিস্তৃত হয়েছে তাদের প্রকল্প। নামী স্থপতিদের নকশায় তৈরি এসব ভবন টেকসই ও ভূমিকম্প–সহনশীল, যা নিশ্চিত করে রাজউকের অনুমোদন ও অকুপেন্সি সার্টিফিকেট।

শেল্​টেকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, চলমান মুদ্রাস্ফীতির বাজারে স্থাবর সম্পদে বিনিয়োগ ব্যাংকে সঞ্চয়ের তুলনায় অধিক লাভজনক। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত ৪ হাজার ৬৫০টির বেশি ইউনিট সফলভাবে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি, যা ক্রেতাদের আস্থা বাড়িয়েছে। শুধু আবাসিক নয়, বনশ্রী, তেজগাঁওসহ বিভিন্ন প্রাইম লোকেশনে আধুনিক বাণিজ্যিক স্পেসও তৈরি করছে তারা।