গিনেস রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন আবুল খায়ের স্টিল

স্টিল শিল্পে আন্তর্জাতিক মানদণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আবুল খায়ের স্টিল (একেএস)। এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনের কৃতিত্ব দেখিয়ে প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Most Steel Rebar Produced in One Minute) স্থান করে নিয়েছে। এ সাফল্যের মাধ্যমে বাংলাদেশের স্টিল শিল্পের প্রযুক্তিগত দক্ষতা, উৎপাদন সক্ষমতা এবং বিশ্বমানের উৎপাদন ব্যবস্থাপনা আন্তর্জাতিক পরিসরে নতুন স্বীকৃতি পেয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এর নির্ধারিত যাচাই প্রক্রিয়া অনুযায়ী, একেএস মাত্র ১ মিনিট-এ ৫২টি স্টিল রিবার উৎপাদন করে, যার প্রতিটির দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার। বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিলের সক্ষমতা, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশল ও উৎপাদন ব্যবস্থাপনার সমন্বয়ে এই রেকর্ড অর্জিত হয়েছে। একেএস-এর উৎপাদন ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস (ইএএফ) প্রযুক্তি, যার মাধ্যমে ১০০% রিফাইন্ড স্টিল উৎপাদন করা হয়।

এ বিষয়ে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান মোমিন বলেন, এই বিশ্বরেকর্ড অর্জন শুধু একেএস-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নয়, বরং এটি বাংলাদেশের উৎপাদন শিল্পের সক্ষমতা ও সম্ভাবনার আন্তর্জাতিক স্বীকৃতিও বটে। তিনি উল্লেখ করেন, বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং উৎকর্ষের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির সমন্বয়েই এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ মানের স্টিল উৎপাদনে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ থাকবে। একই সঙ্গে উৎপাদন উৎকর্ষের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের প্রতিও একেএস সমান গুরুত্ব দিচ্ছে। দেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আবুল খায়ের স্টিল তাদের উৎপাদন ব্যবস্থায় জিরো ওয়াটার ডিসচার্জ প্রযুক্তি ব্যবহার করে শিল্পকারখানায় ব্যবহৃত পানি সম্পূর্ণ পরিশোধন ও পুনর্ব্যবহার নিশ্চিত করছে।

একই সঙ্গে সৌরশক্তির ব্যবহার, উন্নত ফিউম ট্রিটমেন্ট সিস্টেমের মাধ্যমে নির্গমন নিয়ন্ত্রণ, উৎপাদনে ব্যবহৃত উপকরণের পুনর্ব্যবহার এবং নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও দক্ষ জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে একেএস। পরিবেশ সংরক্ষণ, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর টেকসই উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে প্রতিষ্ঠানটি শিল্পোন্নয়ন ও পরিবেশগত দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। পাশাপাশি আবাসন, শিল্প ও বৃহৎ অবকাঠামো খাতে নির্ভরযোগ্য স্টিল সরবরাহের মাধ্যমে একেএস দীর্ঘদিন ধরে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।

** আবুল খায়ের স্টিল চালু করল বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিল
** মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত আবুল খায়ের গ্রুপ
** বিনিয়োগে আস্থা কম, তবুও ব্যবসা সম্প্রসারণে আবুল খায়ের গ্রুপ
** ভোজ্যতেল ও চিনি ব্যবসায় নামছে আবুল খায়ের গ্রুপ
** আবুল খায়েরের ৬ ব্র্যান্ড পেল ‘সুপারব্র্যান্ডস’ স্বীকৃতি
** ফয়’স লেকে মিলবে স্টারশিপ-মার্কসের পণ্য
** গুঁড়া দুধের বাজার ৬০০০ কোটি টাকার
** কেজিতে তেল বিক্রি, লিটারে বিক্রির সুপারিশ