দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতিভিত্তিক হিসাব অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।
সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের উত্তরে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি টাকা। যেখানে মোট খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৩৩০ কোটি টাকা।
