রোজার আগেই সরকার খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে। বর্তমানে ২৫ শতাংশ আমদানি শুল্ককে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই হ্রাসকৃত শুল্ক অনুমোদনের তথ্য জানিয়েছেন।
বৈঠক শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে রোজা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে খেজুরের ওপর বিদ্যমান শুল্ক, বিশেষ করে আমদানি শুল্ক, কিছুটা কমানো হয়েছে। বর্তমানে খেজুরের ওপর শুল্ক ৫২.২ শতাংশ, যা আমদানি শুল্ক ১০ শতাংশ কমানোর পর ৪০.৭ শতাংশে নামবে।
বৈঠকে প্রধান উপদেষ্টা মেট্রোরেলের ভ্যাটও প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এতে ৪০ কোটি টাকা বার্ষিক লোকসান হবে।
ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। মেট্রোরেল সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং এটি গণপরিবহন হিসাবে গণ্য হয়। তবে মেট্রোরেল চালুর পর থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে এ সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।
** রোজার আগে খেজুরের শুল্ক কমানোর সুপারিশ
** রমজানে অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানির নির্দেশ
** খেজুর ৬৭৫ টাকায় আমদানি, ১৩০০ টাকায় বিক্রি
** রমজানে খেজুরের শুল্ক কমিয়ে দাম নিয়ন্ত্রণে
** শুল্ক ছাড়ে খেজুরের দাম কমেছে, বিপাকে সিন্ডিকেট
** সিন্ডিকেট ভাঙায় কমেছে খেজুরের দাম
** খেজুর আমদানিতে শুল্ক-অগ্রিম কর কমলো

