Header – Before
Header – After

কেজিতে ৪০ টাকা বাড়ল পেঁয়াজে, চালে নিম্নমুখী

এই সপ্তাহের বাজারে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে পেঁয়াজের দামে। মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি প্রায় ৪০ টাকা বেড়ে এখন তা ১২০ টাকায় পৌঁছেছে; যেখানে গত সপ্তাহে ক্রেতারা ৮০ টাকায় কিনেছিলেন। অন্যদিকে, নতুন আমন ধানের চাল বাজারে আসার অপেক্ষায় থাকায় চালের দামে দেখা দিয়েছে সামান্য নিম্নমুখী প্রবণতা। আগের তুলনায় প্রতি কেজি চাল এখন ২–৩ টাকা সস্তা। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর রামপুরা, মালিবাগ ও তালতলা বাজার ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। ক্রেতাদের অভিযোগ—সবচেয়ে বেশি চাপ পেঁয়াজের দামেই।

একই কথা বলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্যও। অর্থাৎ এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম ৫৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে গত সোমবার থেকে। তবে কিছু পাইকারি বিক্রেতা শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। কারণ এ মাসেই নতুন পেঁয়াজ বাজারে আসছে। হুট করে দাম বাড়ায় বাজারে মনিটরিং বাড়িয়েছে সরকার।
Tiro Bangla 81
খিলগাঁও তালতলা বাজারে বিক্রেতা মনির হোসেন বলেন, চলতি মাসে নতুন পেঁয়াজের একটি বড় চালান বাজারে আসতে শুরু করবে। যা বাজারে পেঁয়াজের দামে ভূমিকা রাখবে। ফলে দাম কিছুটা বাড়লেও আর বাড়ার সুযোগ নেই, বরং কমছে এখন। কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগে বাজার ও মানভেদে বিক্রি হয়েছে মাত্র ৭০-৮০ টাকায়।সেই হিসেবে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা পর্যন্ত।

রামপুরার মুদি ব্যবসায়ী মাসুদ মিয়া বলেন, এক সপ্তাহই লাগেনি, পেঁয়াজের দাম ৪০ টাকার বেশি বাড়লো। এতে আমাদের বিক্রি কমে গেছে, আবার ক্রেতাদেরও জেরার মুখে পড়তে হচ্ছে। তিনি জানান, পাইকারি বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজের দাম ছাড়িয়েছে ১০৮-১১০ টাকা, যা গত বুধবারও একই ছিল। তবে সপ্তাহখানেক আগে পেঁয়াজের পাইকারি দাম ছিল মাত্র ৭২-৭৪ টাকা।

এদিকে, বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে চালের দামে। কারণ আমনের ভরা মৌসুম শুরু হতে আর বাকি মাত্র ১০-১৫ দিন। এরইমধ্যে কোনো কোনো অঞ্চলে রোপা আমন ধান মাঠ থেকে উঠতে শুরু করেছে। পাশাপাশি কিছু চাল আমদানিও করা হচ্ছে। এই দুইয়ে মিলে চালের বাজারে স্বস্তির আভাস মিলছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।
Tiro Bangla 94
বাজার ঘুরে জানা গেছে, জিরা, পাইজাম, গুটি স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম কেজিপ্রতি ১–২ টাকা করে কমেছে। আগের সপ্তাহেও এসব চালের দাম ১ টাকা কমেছিল। ফলে দুই সপ্তাহে মোট ২–৩ টাকা পর্যন্ত নিম্নমুখী হয়েছে দাম। বর্তমানে শম্পা কাটারি ও নাজিরশাইলের মতো ভালোমানের সরু চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৮–৮০ টাকায়। জিরাশাইল, জিরা নাজির, মিনিকেটসহ বিভিন্ন সরু চাল মিলছে ৭০–৭৬ টাকায়। বিক্রেতাদের ভাষ্য, গত সপ্তাহে এসব চালের দাম কেজিপ্রতি ১–২ টাকা কমেছে। তবে মোটা ধরনের ব্রি-২৮ চালের বাজারদর অপরিবর্তিত আছে; এখনও তা কেজিপ্রতি ৫৮–৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে পাইজাম, গুটি স্বর্ণা ও কিছু মোটা জাতের চালের দামও সামান্য কমেছে। এসব চাল এখন কেজিপ্রতি ৫০–৫৬ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে গত সপ্তাহে দাম ছিল ৫২–৫৩ টাকা। টিসিবির তথ্যমতে, গত এক সপ্তাহে মাঝারি ও মোটা চালের দাম ১–২ টাকা করে কমেছে। বর্তমানে মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪–৬০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল ৫৫–৬০ টাকা। বাজারে ফার্মের ডিমের দাম ডজনপ্রতি ১৪০ টাকা অপরিবর্তিত রয়েছে। একইভাবে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০–১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তেল, চিনি ও অন্যান্য মুদি দ্রব্যের দামেও তেমন কোনো পরিবর্তন হয়নি।

** কেজিতে ১৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
** পেঁয়াজ চাষে খরচের অর্ধেকও উঠছে না দাম
** ভারত থেকে আসছে আলু-পেঁয়াজ, সংকট কাটবে
** পেঁয়াজ আমদানিতে সব শুল্ক প্রত্যাহার হচ্ছে!
** দাম কমাতে পেঁয়াজ আমদানি শুল্ক প্রত্যাহার, আলু-কীটনাশকের শুল্ক হ্রাস
** নিলামে পেঁয়াজ মাত্র ৭ টাকা কেজি
** পেঁয়াজ ব্যবসায়ীদের আয়কর নথি তলব
** পেঁয়াজ মজুদে একজোট ফড়িয়া-কৃষক-ব্যবসায়ী
** পেঁয়াজ রপ্তানিতে ২০ % শুল্ক ছাড় দিলো ভারত
** চালের দাম বাড়ায় বেড়েছে শস্য আমদানি
** বেনাপোল দিয়ে ৩১৫ টন চাল আমদানি
** শুল্ক জটিলতা নিরসন, হিলিতে চাল খালাসে বাঁধা কাটল
** শুল্ক জটিলতায় হিলিতে আটকা ৩৫২০ টন চাল
**চাল রপ্তানির খবরে ভারতে দাম বড়েছে ১৪%
**চার লাখ টন চাল আমদানি করবে সরকার
**চালের দাম বেড়েই চলেছে
**‘জিটুজি’ পদ্ধতিতে ভারত থেকে চাল আমদানির চেষ্টা
**চালের দাম কমে যতটা, বাড়ে তার দ্বিগুণ
**ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার টন চাল
**আমদানি বাড়লেও চালের দামে ঊর্ধ্বমুখী
**ভিয়েতনাম থেকে এলো ১২.৫ হাজার টন চাল
**চালের এত আমদানি এর পরও কমছে না দাম
**ভারত থেকে এল সাড়ে ১১ হাজার টন চাল