দেশ-বিদেশে ভ্রমণের ইচ্ছে থাকলেও বাজেট সীমাবদ্ধতা অনেকের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তবে এমন কিছু দেশ রয়েছে, যেখানে ভিসা ফি, থাকা-খাওয়া এবং যাতায়াত খরচ তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় কম বাজেটেই ঘুরে আসা সম্ভব। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশ সহজ ভিসা প্রক্রিয়া এবং কম খরচের কারণে বর্তমানে জনপ্রিয় ভ্রমণগন্তব্যে পরিণত হয়েছে। কম খরচে ঘুরে আসার মতো এবং স্মরনীয় ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ রয়েছে এমন ৫টি দেশের নাম নিচে দেওয়া হলো:-
১. নেপাল
হিমালয়ের পাদদেশের এই দেশটি বাজেটবান্ধব ভ্রমণকারীদের জন্য দারুণ পছন্দ। ভিসা খরচ: ১৫ দিনের জন্য প্রায় ৩৬০০ টাকা, ৩০ দিনের জন্য প্রায় ৬০০০ টাকা। সুবিধা: ভিসা খরচ খুবই কম এবং সহজে ভিসা বাড়ানোর সুবিধা রয়েছে।
২. কম্বোডিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি তার প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত। ভিসা খরচ: ৩০ দিনের পর্যটক ভিসার খরচ মাত্র প্রায় ৩৬০০ টাকা, ই-ভিসার খরচ প্রায় ৪২০০ টাকা।আকর্ষণ: আর্কন ওয়াটের মন্দির, ফ্রোমপেনহের ঐতিহাসিক স্থান এবং কামপট ও কেপের সমুদ্রসৈকত।
৩. জর্ডান
ঐতিহাসিক পেত্রা নগরীর জন্য পরিচিত এই দেশটি। ভিসা খরচ: ৩০ দিনের একক প্রবেশ ভিসার খরচ প্রায় ৭০০০ টাকা (৪০ জর্ডানীয় দিনার)। সুবিধা: প্রতিবেশী অনেক দেশের তুলনায় এই খরচ কম। জর্ডান পাস ব্যবহার করলে অনেক ক্ষেত্রে ভিসার খরচ মওকুফ হয়। আকর্ষণ: পেত্রা, ডেড সি এবং ওয়াদি রুম মরুভূমি।
৪. তানজানিয়া
আফ্রিকার এই দেশটিতে রোমাঞ্চকর সাফারি ও মনোরম সৈকতের সুযোগ রয়েছে। ভিসা খরচ: পর্যটক ভিসার খরচ প্রায় ৬১০০ টাকা, যা ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেয়।আকর্ষণ: সেরেনগেটির সাফারি, কিলিমাঞ্জারো পর্বত এবং জাঞ্জিবারের সৈকত ভ্রমণ।
৫. উগান্ডা
আফ্রিকার এই দেশটি তার বন্যপ্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ভিসা খরচ: পর্যটক ভিসার খরচ প্রায় ৬১০০ টাকা এবং এটি ৯০ দিনের জন্য বৈধ। আকর্ষণ: পর্বতগোরিলা (বুইন্দি ইমপেনেট্রেবল জাতীয় উদ্যান), জাতীয় উদ্যান এবং নীলনদের উৎস।
এই দেশগুলো বাজেট সচেতন পর্যটকদের জন্য সহজে ভ্রমণ এবং সাশ্রয়ী ভিসার সুবিধা দেয়।

