** একবছরে ৬ হাজার কোটি টাকার বেশি আয়কর ফাঁকি উদ্ঘাটন
** একবছরে ফাঁকি দেওয়া প্রায় ৪৪২ কোটি টাকা আদায় করা হয়েছে
** ৩ হাজার ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর নথি তদন্ত করা হচ্ছে
আজ বুধবার। নতুন সরকারের প্রতিদিন। নতুন সরকারের প্রথমদিন প্রায় ২০ কোটি ২৭ লাখ টাকা আয়কর আদায় করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ফাঁকি দেওয়া আয়কর আদায়। এ দিন চারজন করদাতা এ-চালানের মাধ্যমে এই কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন বলে জানিয়েছেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব। তিনি বলেন, সরকারের প্রথমদিন ২০ কোটি ২৭ লাখ টাকা আদায় হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ আদায়। আমরা ফাঁকি দেওয়া আয়কর শুধু উদ্ঘাটন নয়, আদায়েও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
আয়কর গোয়েন্দা সূত্রমতে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন এই গোয়েন্দা ইউনিট পথচলা শুরু করে। প্রথম থেকেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর অঞ্চল থেকে বিপুল পরিমাণ আয়কর ফাইল এনে যাচাই শুরু করে। আয়কর ফাইল ছাড়াও কর গোয়েন্দা কর্মকর্তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আয় ও সম্পদের তথ্য সংগ্রহ করে তা যাচাই করে আসছেন। মাত্র এক বছরের কিছু বেশি সময় আগে পথচলা এই গোয়েন্দা ইউনিট ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, গ্রুপ অব কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির আয়কর ফাইল যাচাই করে আসছে। এছাড়া চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যাংককারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ফাইলও যাচাই করে আসছে। বর্তমানে এই গোয়েন্দা ইউনিট ৩ হাজার ২০০ ফাইল যাচাই পর্যায়ে রয়েছে। আয়কর নথি ও সংগ্রহ করা দলিলাদি যাচাই করে গোয়েন্দা কর্মকর্তারা এ পর্যন্ত প্রায় ৬ হাজার কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করেছেন, যার মধ্যে ৪৪২ কোটি টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
** আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের পথচলা শুরু
** ফাঁকি দেওয়া ২০০ কোটি টাকা আদায়ের মাইলফলক
** আইওএফ’র ৬০০ কোটি লুট তদন্তে আয়কর গোয়েন্দা
** এয়ার টিকিট সিন্ডিকেট আয়কর গোয়েন্দার নজরদারিতে
** কর অঞ্চলে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ
** সচিব শহীদ খান ও স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কর গোয়েন্দা
** গোয়েন্দার চিঠি পেয়ে টাকা সরালেন এমডি
** পেঁয়াজ ব্যবসায়ীদের আয়কর নথি তলব
** রাতের ভোটের ১১৬ ডিসি-এসপি কর গোয়েন্দার জালে
** রাজস্ব কর্মকর্তা উত্তম ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
** করফাঁকি: সাঈদ খোকন ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
** স্বামীর চেয়ে স্ত্রীর সম্পদ বেশি, করফাঁকি ১০ কোটি টাকা!
** কানাডায় টাকা পাচার, বিকাশ-রকেট-ক্রেডিট কার্ডে লেনদেন
** সালাম মুর্শেদীর ২২ কোটি টাকা করফাঁকি, ব্যাংক হিসাব জব্দ
** এফডিআর ভাঙ্গে-গড়ে, রিটার্নে দেখান না কর আইনজীবী!
** ৩০০ প্রকৌশলীর করফাঁকি তদন্ত হচ্ছে
** করের টাকায় বাড়ি-গাড়ি, করেন নথি গায়েব-চালান জালিয়াতি
** ১৮৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের ১৮৭৪ কোটি টাকা ফাঁকি উদ্ঘাটন
** ১৬৫৭২ অভিযান, ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায়
