ই-রিটার্নের সঙ্গে সরাসরি ব্যাংকের সংযোগে ভয় নেই

অনলাইন রিটার্নের সঙ্গে সরাসরি ব্যাংকের সংযোগের প্রস্তাব করদাতার সুবিধার জন্য, কোনো কর্মকর্তা গ্রাহকের তথ্য দেখতে পাবেন না বলে আশ্বস্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খান। বুধবার (১০ সেপ্টেম্বর) এনবিআরের প্রধান কার্যালয় মিট দ্যা বিজনেস শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত,গত ১৪ আগস্ট এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়। যেখানে বলা হয়, করদাতাদের অনলাইন রিটার্নের সঙ্গে সরাসরি ব্যাংকের সংযোগ থাকবে। যার মাধ্যমে করদাতার অ্যাকাউন্টের ব্যালান্স, সুদের আয় এবং উৎসে কর্তনকৃত কর—রিয়েল-টাইমে জানা যাবে। এরপর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে যে, গ্রাহকের ব্যাংক হিসাবে তথ্য এনবিআর কর্মকর্তাদের কাছে চলে যাবে। তাতে ব্যাংকের আমানত কমে যাওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে করপোরেট কর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করপোরেট কর কমতে কমতে ২০ ভাগ হয়েছে। আগামিতেও করপোরেট কর রিটার্নও অনলাইন করা হবে। আমাদের লক্ষ্য ব্যবসায়ীরা যাতে পেইন না পায়। ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে। তিনি বলেন, বেশিরভাগ করদাতা রিটার্ন দেন না। টিআইএনধারীদের নোটিশ দেওয়াকে হয়রানি বলা ঠিক না। রিটার্ন জমা দিলেই সমস্যার সমাধান। আয়করে অটোমেশন করা হয়েছে। আমরা র ্যামডম বেসিসে অডিট করার সিদ্ধান্ত নিয়েছি। কোম্পানির ক্ষেত্রে এমনভাবে অডিট হবে। যাতে তিনটির মধ্যে অন্তত একটি নতুন ফাইল হয়।

ভ্যাট রেট নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট রেট নিয়ে অনেক আপত্তি দেখলাম। আমিও প্রয়োজনে ভ্যাট রেট কমাবো। ভ্যাট রেট হবে একক রেট। আমরা চাই ডিজিটালাইজেশন। আমরা সফটওয়্যার করতে চাই। ব্যবসায়ীরা ভ্যাট দেয় না। ভ্যাট দেয় চূড়ান্ত ভোক্তা। তাহলে ওটা লুকাতে এতো চেষ্টা কেন?

টোব্যাকো খাতে ৮৩ শতাংশ ভ্যাট থাকলেও আদায় হয় না এমন মন্তব্য করে তিনি বলেন, টোব্যাকো খাতে বড় অংকের ভ্যাট ফাঁকি হয়। গত এক বছরে ৩ হাজার অডিট হয়েছে। সেখানে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে। অধিকাংশ ভ্যাট পাই না। আমরা কিউআর কোড কেন্দ্রিক সিস্টেম করতে চাচ্ছি। যাতে অটোমেটিকভাবে ভ্যাট জমা হয়। ব্যবসায়ীদের অটোমেশনে এগিয়ে আসার আহ্বান জানাবো।

** করদাতাদের ই-রিটার্ন জমার প্রশিক্ষণ দেবে এনবিআর
** বাধ্যতামূলক ই-রিটার্ন দাখিল নিয়ে হাইকোর্টের রুল
** ই-রিটার্ন পূরণে ব্যাংক থেকে চার তথ্য চায় এনবিআর
**১০ দিনে এক লাখ করদাতার ই-রিটার্ন দাখিল
**‘জিরো রিটার্ন এক্সট্রেমলি ডেঞ্জারাস, পাঁচ বছরের জেল’
**সব করদাতার অনলাইন রিটার্ন বাধ্যতামূলক
**প্রথম দিনে ১০ হাজারের বেশি ই-রিটার্ন দাখিল
**বিদেশি নাগরিকদের ই-রিটার্ন বাধ্যতামূলক নয়
**রিটার্ন জমা না দিলে বিচ্ছিন্ন হবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ
**‘ভয় দেখাতে নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি’
**১৫ লাখ ই-রিটার্নের ১০ লাখের করযোগ্য আয় নেই
**অনলাইনে ই-রিটার্ন দেওয়া যাবে সারাবছর
**বায়োমেট্রিক্স সিম না থাকলেও ই-রিটার্ন দেয়া যাবে
**ই-রিটার্নে ভুল হলে ম্যানুয়াল রিটার্ন দেওয়া যাবে
**নিবন্ধন ১০ লাখ, ই-রিটার্ন ২ লাখ ছাড়িয়েছে
**২৩ দিনে ৫০ হাজার, জনপ্রিয় হচ্ছে ই-রিটার্ন
**লাখের ঘরে ই-রিটার্ন, শেষ সময়ে জমছে মেলা
**‘কোটি ই-টিআইনধারীর রিটার্ন দাখিল-কর আদায়ের নির্দেশ’
**‘প্রতি ১০০ জনের ৭০ জন-ই কর দেয়নি’
**অনলাইনে আয়কর রিটার্ন ১৭ লাখ ছাড়াল
**অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়াল
**অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দেওয়া যাবে
**রিটার্ন দাখিলের সময় বাড়ছে না, জরিমানা দিতে হবে
**কাল রিটার্ন জমার শেষ দিন:অনলাইনে জমা দিন
**রিটার্ন জমায় কর ছাড়ের সুযোগ যেসব খাতে
**এক ক্লিকে উৎপাদক প্রতিষ্ঠান দিতে পারছে ভ্যাট রিটার্ন
**রিটার্ন না দিলে ব্যাংক হিসাব তলব হবে: চেয়ারম্যান
**জুলাই থেকে সব রিটার্ন অনলাইনে, প্রস্তুতি শুরু