Header – After

‘আগামী সরকার নতুন বেতনের সিদ্ধান্ত নেবে’

অর্থ উপদেষ্টা

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমেছে।রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

গত ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রধান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।

দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতনকাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো। চালের দাম মোটামুটি সহনীয়। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে বলে আজ স্বীকার করেন সালেহউদ্দিন আহমেদ। বলেন, যাতায়াত ও বাড়িভাড়া বেড়েছে। বাজার স্থিতিশীল করার ক্ষেত্রে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেসব বিষয়েও কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। ইউরিয়া ও টিএসপি সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সেদ্ধ চাল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করছে সরকার। পরিস্থিতি সন্তোষজনক বলে তিনি মনে করেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ৩০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সেদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। সরকারের লক্ষ্যমাত্রা হলো ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল আর ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করবে।

** নতুন বছরের শুরু থেকেই নতুন পে–স্কেল কার্যকর!
** নতুন পে-স্কেল ঘোষণা পেছাচ্ছে
** নবম পে-স্কেলসহ ৫০% মহার্ঘ ভাতার দাবি
** ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে
** সরকারি কর্মচারীদের বেতনে ৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ
** অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ছে
** সচিবালয়ের কর্মচারীরাও পাবেন রেশন সুবিধা
** ৬৬% মানুষের মতে, সরকারি কর্মচারীরা শাসকের মতো আচরণ করেন
** সচিবালয় কর্মচারীদের মহাসমাবেশের ডাক
** ‘গণকর্মচারীদের’ সম্পদ বিবরণীসহ রিটার্ন দিতে হবে, না দিলে শাস্তি
** ১ মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা সরকারি কর্মচারীদের