অনুমতি ছাড়া ২য় বিয়ে, কাস্টমস কর্মকর্তার বিচার শুরু

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার মামলায় খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের উপ কমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে আদালত অভিযোগ (চার্জ) গঠন করেছেন। এর ফলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া আসামির করা অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরুর নির্দেশ দেন। উল্লেখ্য, আলী রেজা হায়দার বিসিএস (শুল্ক ও আবগারি) ৩১তম ব্যাচের কর্মকর্তা।

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার মামলায় খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের উপকমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া আসামির করা অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর এ আদেশ দেন।

এদিন আসামি পক্ষের আইনজীবী মলয় কুমার কুন্ডু তার অব্যাহতির জন্য আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মঞ্জুর আলম, আব্দুল্লাহ আল মুনসুর রিপন, গাফফার হোসেনসহ অনেকে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির আবেদন খারিজ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এ তথ্য আইনজীবী গাফফার হোসেন নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বাদীর সঙ্গে ২০১৪ সালের ২৫ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় আলী রেজা হায়দারের। তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বছর দশেকের দাম্পত্য জীবন কাটলেও আসামি ভরণপোষণ দিতেন না। বাদী ভরণপোষণ চাইলে আলী রেজা হায়দার খারাপ আচরণ করতেন, গায়ে হাতও তুলতেন।

বাদীর অভিযোগ, তার স্বামী অন্য বিয়ে করার হুমকি দিতেন এবং যৌতুক দাবি করতেন। এরমধ্যে বাদীর অনুমতি ছাড়া আসামি ২০২৪ সালের ১২ আগস্ট এক নারীকে বিয়ে করেন এবং তাকে নিয়ে বসবাস শুরু করেন। গত বছরের ১৭ ডিসেম্বর আলী রেজা হায়দারের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন তার প্রথম স্ত্রী।